বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত আমন্ত্রণ জানিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে এবং গত ১৭ বছর যেভাবে সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না। এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।