বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার অভিযোগ রিজভীর

মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার অভিযোগ রিজভীর

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন।

রিজভী জামায়াতের দিকে ইঙ্গিত করে বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, জামায়াতের বীরত্বের ইতিহাস নেই, বরং আছে দালালির ইতিহাস।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় আওয়ামী লীগের কৃপা পাওয়ার চেষ্টা করে। ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশ নিয়েছিল এবং ২০০৮ সালের পাতানো নির্বাচনে বিএনপিকে হুমকি দিয়ে বাধ্য করেছে।

রিজভী জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীর প্রসঙ্গ তুলে বলেন, সেখানে মুক্তিযোদ্ধাদের ছবি নেই এবং ৭ মার্চের শেখ মুজিবের ভাষণের ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।