বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এক মৌসুমের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পরের মৌসুমে তাকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে স্থায়ী করার বিকল্প রাখা হয়েছে চুক্তিতে।
লিভারপুল এই মৌসুমে আরাউহোর বেতন দেবে এবং এই দলবদল সহজ করতে তিনি কিছুটা বেতন কমিয়েছেন। উল্লেখ্য, লিভারপুল এই মৌসুমে আরাউহোর জন্য কোনো ধারের ফি দেয়নি।
গত দুই বছর ধরে বার্সেলোনা দলে নিয়মিত হতে পারেননি ২৭ বছর বয়সী আরাউহো। তিনি অ্যানফিল্ডে নিয়মিত খেলার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমে উরুগুয়ের আন্তর্জাতিক ফুটবলার সব প্রতিযোগিতায় কেবল ১৬ ম্যাচে শুরুর একাদশে ছিলেন।
লিভারপুলের এই মৌসুমে ৩৩ নম্বর জার্সি পরবেন আরাউহো। তিনি বলেন, ‘আমি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি খুব খুশি। ইতিহাস সমৃদ্ধ এই বড় ক্লাবে আসতে পেরে আমি রোমাঞ্চিত।’

