বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী কে হচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

সকাল ১১টায় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালিত হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট হবে। জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। তিনি উল্লেখ করেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না এবং এ ক্ষেত্রে তাদের সংসদ সদস্য পদ থাকবে না।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে, যা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।