বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১১, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ

চীনে বিয়ের প্রতারণা: পুরুষেরা বিপাকে, ঘটকালি সংস্থার বিরুদ্ধে অভিযোগ

চীনে বিয়ের প্রতারণা: পুরুষেরা বিপাকে, ঘটকালি সংস্থার বিরুদ্ধে অভিযোগ

চীনে লিঙ্গবৈষম্য ও জনসংখ্যা সংকটের কারণে পুরুষেরা বিয়ে করতে গিয়ে নানা প্রতারণার শিকার হচ্ছেন। গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে 'ফ্ল্যাশ ম্যারেজ' নামে পরিচিত ঘটকালি সংস্থাগুলোর মাধ্যমে এই প্রতারণা চলছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনে এক সন্তানের নীতি ও ছেলেসন্তানের প্রতি পক্ষপাতিত্বের ফলে নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় তিন কোটি বেশি। এই পরিস্থিতিতে ৩০ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। গুইয়াং শহরের কিছু ঘটকালি সংস্থা দ্রুত বিয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ পুরুষদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াং জানান, তিনি একটি সংস্থাকে চার থেকে পাঁচ লাখ ইউয়ান প্রদান করেন, কিন্তু বিয়ের পর জানতে পারেন তার স্ত্রী তিন সন্তানের মা এবং একাধিকবার বিবাহিত। অপরদিকে, ৫৯ বছর বয়সী শু রুলিন জানান, তিনি তার ছেলের জন্য প্রায় পাঁচ লাখ ইউয়ান খরচ করে বিয়ের সাত দিনের মাথায় জানতে পারেন কনে পালিয়ে গেছে।

চীনের সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ঘটকালি সংক্রান্ত অপরাধে ১ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পাঁচটি সরকারি সংস্থা দেশব্যাপী অভিযান শুরু করেছে।

নাসচিংয়ের আইনজীবী ফ্যান বিংহে জানান, বিবাহবিষয়ক আইনি জটিলতা ও প্রতারকদের কৌশলগত যুক্তির কারণে ভুক্তভোগীদের অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ছে। অনেক নিঃসঙ্গ পুরুষ এখন সর্বস্ব হারিয়ে ন্যায়বিচারের আশায় দিন কাটাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে অন্যদের সতর্ক করছেন।