বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১০, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

পাঁচটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

পাঁচটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পাঁচটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো, জিআর ৩৯৯/২৪, জিআর ৩৮০/২৪, জিআর ৪৩৮/২৪, জিআর ৪৪১/২৪ ও জিআর ৪৩৯/২৪। ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগে এসব মামলায় নজরুল ইসলামকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচটি মামলার মধ্যে জিআর ৩৯৯/২৪ মামলাটি ৩ সেপ্টেম্বর ২০২৪, জিআর ৩৮০/২৪ মামলাটি ২৭ আগস্ট, জিআর ৪৩৮/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর, জিআর ৪৪১/২৪ মামলাটি ২৫ সেপ্টেম্বর এবং জিআর ৪৩৯/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ৩০২, ৩৪সহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

সোমবার আদালতে নজরুল ইসলামকে হাজির করার পর মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সূত্র জানায়, এসব মামলার পরবর্তী শুনানির তারিখ ২৯ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

সোমবার আদালত এলাকায় নজরুল ইসলামকে পুলিশি গাড়িতে তোলা হয়, এ সময় তার ছেলে রাজু আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজু আহমেদ অভিযোগ করেন, তার বাবাকে রাজনৈতিক কারণে আটক করা হয়েছে এবং তারা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার আশা করছেন।

এর আগে ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।