বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৮, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১০, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

কেরানীগঞ্জে ‘হ্যালো ডিসি’তে অভিযোগের পর ময়লার স্তূপ পরিষ্কার

কেরানীগঞ্জে ‘হ্যালো ডিসি’তে অভিযোগের পর ময়লার স্তূপ পরিষ্কার

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

রোববার (১০ আগস্ট) জেলা প্রশাসক মিজ ফরিদা খানম অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসারকে ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে সেখানে ফেলা হচ্ছিল, যার ফলে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছিল।

কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে সমস্যা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর দ্রুত ময়লা অপসারণ করা হয়, যা স্থানীয়দের সন্তোষ প্রকাশের কারণ হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হ্যালো ডিসি’ সেবা নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।