চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী, আর অকৃতকার্য হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন ফেল করেছেন।
গত বছর এ পরীক্ষায় ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। ফলে, এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন।

