বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১০, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৯, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ

দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের অভিযোগ নাহিদ ইসলামের

দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের অভিযোগ নাহিদ ইসলামের

দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (০৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে ১১ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘ক্ষমতার পালাবদলের সময় নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখার চেষ্টা বিএনপি বিভিন্ন সময়ে করেছে। এর ফলে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে।’

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রসঙ্গ তুলে বলেন, ‘১১ দল প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়েছিল। কিন্তু তাকে আরও ছয় মাস পদে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাবেক রাষ্ট্রপতিকে কোনো ধরনের বিচারের আওতায় না এনে ‘ফ্রি এক্সিট’ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’