ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি টিম এসে তাকে নিয়ে যায়।
সিআইডিতে ডনের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে এবং তারা এ বিষয়ে তদন্ত করছে।

