বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১০, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৯, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা চালক ও যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদরাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় তারা সড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে গাজীপুরা বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় মাদরাসাটির ৯ম শ্রেণির ছাত্র ইয়াসিন গাড়িচাপায় নিহত হন। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে অবরোধ করেন।

শিক্ষার্থীরা তাদের দাবিগুলোতে উল্লেখ করেছেন, এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মহাসড়ক এখনো বন্ধ আছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।’