বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১০, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৯, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ করেছে আমিরাত

ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ করেছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরান হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলা চালিয়েছে। শনিবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি এডিএনওসির একটি ট্যাংকারকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

একই দিনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আঘাত হানার পর আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে হতাহতের কোনো খবর নেই। তবে আমিরাতের অভিযোগ করা ট্যাংকারটি ওই জাহাজ কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এডিএনওসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। চলতি সপ্তাহেই তাদের তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ইতিবাচক পরিবেশে এগিয়ে যাচ্ছে।