বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ২:২০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৯, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ

বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কা দেয়। এতে তিনজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।