বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দুই জেলায় ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৭ আগস্ট থেকে এবং চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
নিয়োগের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এছাড়া, নথি সংরক্ষণ ও ডেটা ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা হিসেবে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল হবে কক্সবাজার (টেকনাফ, উখিয়া) এবং নোয়াখালী (হাতিয়া)। নির্বাচিতদের জন্য চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং ভাসানচরে কর্মরত কর্মীদের জন্য বিনামূল্যে আবাসনসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ১৩ আগস্ট ২০২৬।

