বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ

২৫ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার জন টার্নার

২৫ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার জন টার্নার

মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। তিনি দীর্ঘদিন ধরে পিঠের ইনজুরিতে ভুগছিলেন এবং সুস্থ হয়ে উঠতে না পারায় পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে টার্নার বলেন, ‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারাটা আমার শৈশবের সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার চেয়ে কম ছিল না।’

টার্নার ২০২৫ সালের জুন থেকে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে আছেন। তিনি আরও জানান, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। এই চোট আমাকে ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করেছে।’

টার্নারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে হয়। পরের মাসে তিনি টি-টোয়েন্টিতে খেলা শুরু করেন এবং একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩ উইকেট শিকার করেছেন।