বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় শুক্রবার (৭ আগস্ট) সকালে একটি সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের সাইফুল ইসলাম ও তরুণ মাদ্রাসাছাত্র আরমান হোসেন রাহিম রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টার দিকে, যখন ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের ৯ যাত্রী নিহত হন এবং আহত হন আরও অনেকে।

নিহত সাইফুল ইসলাম ও তার বন্ধু আরমান হোসেন রাহিম সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। সাইফুলের বন্ধু মো. লতিফ জানান, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩৬ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যেতে দেখেন।

আরমান হোসেন রাহিমের বাবা রফিকুল ইসলাম শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেরে আর মুফতি বানানো হইলো না।” নিহত রাহিমের বয়স ছিল ১৯ বছর। তিনি সিলেটের শাহপরান জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে হাফিজি সম্পন্ন করেছিলেন।

সাইফুলের ভাই মাহাজেরুল ইসলাম শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসে তার ভাইয়ের লাশ নেন। নিহত সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলার ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।