বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ

লালমনিরহাটে বাফার গোডাউনে শ্রমিকদের কাজ বন্ধ, ভোগান্তিতে ট্রাকচালকরা

লালমনিরহাটে বাফার গোডাউনে শ্রমিকদের কাজ বন্ধ, ভোগান্তিতে ট্রাকচালকরা

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের বাফার গোডাউনে দীর্ঘদিনের পাওনা টাকা পরিশোধ না হওয়ায় শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছেন। এতে গোডাউনে সার ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালকরাও।

শ্রমিকদের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন ঠিকাদার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের পাওনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শ্রমিকরা জানান, বিএডিসি গোডাউনে সার পরিবহনের ক্ষেত্রে ডিলারদের কাছ থেকে বস্তাপ্রতি ৩ টাকা দেওয়ার কথা থাকলেও সেখান থেকে ১ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে।

তারা দাবি করেছেন, গত দেড় বছরে এভাবে কোটি টাকার সমপরিমাণ অর্থ আদায় হয়েছে। এছাড়া, আগে টনপ্রতি শ্রমিকদের ১৪ টাকা ৪০ পয়সা দেওয়া হলেও বর্তমানে তা কমে ১ টাকা ১০ পয়সায় নেমে এসেছে।

শ্রমিকদের দাবি, প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ হাজার বস্তা সার ওঠানামা হয়। পাওনা টাকা পরিশোধ না হওয়ায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার আব্দুল মজিদ মন্ডল জানিয়েছেন, কিছু শ্রমিক সরকারের বিরুদ্ধে উস্কানী দিয়ে কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক আবু সাইদ রব্বানী জানান, শ্রমিকরা কাজ করছেন না, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

শ্রমিকরা দ্রুত পাওনা পরিশোধ ও তাদের অসন্তোষ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।