বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে ওই দিন দেশজুড়ে ছুটি থাকবে।

ছুটির দিন শুক্রবার হওয়ায় যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার, তারা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন। তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় তাদের ছুটির হিসাব ভিন্ন।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। মুসলিমদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তার ওফাত হয়।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু অঞ্চলে মা আমিনার ঘরে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তার আগমনের আগে আরব সমাজে নানা ধরনের সামাজিক অনাচার, হানাহানি ও বিশৃঙ্খলা প্রচলিত ছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে অভিহিত করা হয়।

মহানবীর জন্ম ও জীবন মুসলিমদের কাছে ইসলামের শিক্ষা, মানবতা, ন্যায় ও শান্তির আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।