বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

প্রকৃত সুখ অর্জনের উপায় নিয়ে মসজিদে নববীর ইমামের বক্তব্য

প্রকৃত সুখ অর্জনের উপায় নিয়ে মসজিদে নববীর ইমামের বক্তব্য

মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান বলেছেন, ঈমান, সৎকর্ম, নামাজ ও আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসার মাধ্যমেই প্রকৃত সুখ অর্জন করা সম্ভব। শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

শায়খ আল-বুয়াইজান এ সময় অন্তরকে হিংসা ও বিদ্বেষমুক্ত রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিপূর্ণতা ও প্রকৃত তৃপ্তি অর্জনের সঠিক পথ হলো কোরআন ও সুন্নাহর অনুসরণ।

একই দিনে জুমার খুতবায় মুসলিমদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবি। তিনি বলেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব।

শায়খ ফয়সাল গাজ্জাবি বলেন, এর মাধ্যমে আল্লাহর নেয়ামত অটুট রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্ভোগও দূর করা সম্ভব। তিনি সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং সৎকর্ম ও তাকওয়ার মাধ্যমে বিপদগ্রস্ত ও অভাবীদের কষ্ট লাঘবের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, মুসলিমদের পরস্পরের সহযোগিতা করা, একে অন্যকে সহায়তা করা এবং অসহায় মানুষের দুর্দশা দূর করার চেষ্টা করা উচিত।