বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

চ্যাটজিপিটিতে বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুবিধা আসছে

চ্যাটজিপিটিতে বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুবিধা আসছে

ওপেনএআই আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন ব্যবস্থায়, ব্যবহারকারীরা নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই লেখাভিত্তিক কথোপকথন চালাতে পারবেন। তবে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই সীমাবদ্ধতা থাকবে।

বর্তমানে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন নিয়মে লেখাভিত্তিক সাধারণ কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়া হবে, কিন্তু ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে সীমাবদ্ধতা বহাল থাকবে।

এছাড়া, আগামী সপ্তাহে ‘থিংক’ নামে একটি নতুন বোতাম চালু হবে, যা জটিল প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এই সুবিধা ব্যবহার করে চ্যাটজিপিটি বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে।

এ সপ্তাহ থেকেই বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।

প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও উন্নয়ন আনা হচ্ছে। নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস ও অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে।