বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৮, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির কর্মী সালাউদ্দিন মারা গেছেন

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির কর্মী সালাউদ্দিন মারা গেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা যান।

গত ২১ জুন বিকেলে ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ যুবদলের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন। একই ঘটনায় ওইদিন সাইফুল ইসলাম নামের এক শিবির নেতা মারা যান। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে যুবদল নেতার কথার কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়।

ঘটনার পর বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় যুবদল নেতারা ধারালো অস্ত্র নিয়ে সালাউদ্দিনের ওপর হামলা করে।

আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সাইফুল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি জানান, দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।