বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’ বললেন আরএসএস প্রধান, মোদী-বিজেপিকে অনুসরণের আহ্বান দীপকের

‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’ বললেন আরএসএস প্রধান, মোদী-বিজেপিকে অনুসরণের আহ্বান দীপকের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তা অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত মন্তব্য করেন, ‘জেন জি’ বা নতুন প্রজন্মকে ‘আন্টি-ন্যাশনাল’ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, তারা আমাদেরই লোক।

ভাগবতের এই মন্তব্যের পরদিন শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, মোহন ভাগবতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জেন জি-কে ‘আন্টি-ন্যাশনাল’ বা রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা দেওয়া উচিত নয়।

অভিজিৎ দীপকে আরও বলেন, মোহন ভাগবত বিজেপির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেন, তাই তিনি চান যে এই একই বার্তা বিজেপি এবং নরেন্দ্র মোদীকেও পৌঁছে দেওয়া হোক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজেপি আরএসএস-এর কথা অমান্য করবে না। তবে যদি তারা তা করে, তবে বিজেপি যে মোহন ভাগবতের কথাকেও উপেক্ষা করছে, সে বিষয়ে আরএসএসকে নতুন করে ভাবতে হবে।