বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৯, ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ

মেহেরপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ

মেহেরপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তে পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা বিওপি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪ এস-এর কাছে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের দিক থেকে কাঁটাতারের কাছে কয়েকজন ব্যক্তির অবস্থান লক্ষ্য করে ধলা বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজিবি জানায়, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে অবস্থান করছেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারত অংশে বারোইপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত।