বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় ১৭ জনকে আহত করা বানর আটক

ইন্দোনেশিয়ায় ১৭ জনকে আহত করা বানর আটক

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে একটি বুনো বানর ১৭ জন মানুষকে কামড়ে আহত করার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বানরটিকে খাঁচাবন্দি করা হয়।

স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ একটি দল বানরটির সম্ভাব্য আস্তানায় তিনটি ফাঁদ পেতে ছিল। তেমবিলাহান শহরের একটি ফাঁদে বিশাল আকারের পুরুষ মুখপোড়া বানরটি ধরা পড়ে।

গণমাধ্যম ‘দ্য জাকার্তা পোস্ট’ জানায়, গত ২৫ জুলাই থেকে একটি দল ম্যাকাক বানরের লোকালয়ে উপদ্রব শুরু করে। তারা রাস্তাঘাটে ও বাসাবাড়িতে ঢুকে শিশু ও বৃদ্ধসহ ১৭ জন বাসিন্দাকে আক্রমণ করে, যাদের মধ্যে অনেকের সেলাইয়ের প্রয়োজন পড়েছে।

বানরের হামলার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার থেকে তেমবিলাহান জেলার সব স্কুলে তিন দিনের জন্য সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়েছে এবং অনলাইন বা দূরশিক্ষণ কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জেপিএনএন সূত্রে জানা গেছে, ধরা পড়া বানরটির আকার, অত্যন্ত আক্রমণাত্মক আচরণ এবং মুখে থাকা বিশেষ একটি ক্ষত চিহ্ন ভুক্তভোগীদের বর্ণনার সাথে মিলে যায়।