বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৮, ২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ

তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করার উদ্যোগ: ববি হাজ্জাজ

তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করার উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশের তরুণদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানে প্রস্তুত করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) জাপানের ওসাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে জনশক্তি পাঠানো নয় বরং দক্ষ, ভাষাজ্ঞানসম্পন্ন ও বিশ্বমানের মানবসম্পদ গড়ে তোলা।

তিনি আরও বলেন, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মতবিনিময়ে অংশগ্রহণকারীরা বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জাতীয় মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং ভাষা শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন। তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ববি হাজ্জাজ বলেন, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা শিল্প, প্রযুক্তি ও উৎপাদন খাতে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার বিষয়টিও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।