বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি ছাড়লেন

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি ছাড়লেন

জামালপুরের মাদারগঞ্জের আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

মোহাম্মদ গোলাম রব্বানী ৮০ দশক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনে বহু মামলা, জেল, জুলুম ও হামলার শিকার হয়েছেন।

মোহাম্মদ গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, ‘আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুয়ে প্রতিজ্ঞা করেছিলেন রাজনীতি থেকে বিদায় নিবো। কারণ, রাজনীতি আমার জন্য না।’ তিনি জানান, দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় নিতে পারেননি, তবে এখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মাদারগঞ্জ উপজেলায় তার রাজনীতি ছাড়ার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু জানান, ‘আমি তার ফেসবুক পোস্ট দেখেছি, তবে তার মতো একজন সংগ্রামী রাজনৈতিক কেন এই মুহূর্তে রাজনীতি ছাড়লেন, তা বলতে পারছি না।’