পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং তাদের ই-কমার্স বিভাগে ফোটোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৪ আগস্ট ২০২৬ থেকে এবং চলবে ১১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
নিয়োগের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। এছাড়া, ডিএসএলআর/মিররলেস ক্যামেরা, স্টুডিও লাইটিং সেটআপ এবং সংশ্লিষ্ট ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

