বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ

ব্র্যাকের ডেপুটি ম্যানেজার পদে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি

ব্র্যাকের ডেপুটি ম্যানেজার পদে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) তাদের আর্কিটেক্ট-শেল্টার, এইচসিএমপি বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ০৩ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ১২ আগস্ট ২০২৬ তারিখে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নিয়োগের জন্য প্রার্থীদের আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা প্রয়োজন। প্রার্থীরা নারী ও পুরুষ উভয়ই হতে পারেন। কর্মস্থল হবে কক্সবাজার সদর।

প্রতিষ্ঠানটি মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসবকালীন বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুবিধা প্রদান করবে।

আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে পারেন।