বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৬, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

জামায়াত জোটের নতুন লংমার্চ কর্মসূচির ঘোষণা

জামায়াত জোটের নতুন লংমার্চ কর্মসূচির ঘোষণা

জামায়াতে ইসলামীর নেতৃত্বধীন ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান। তিনি বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে ১০ দফা জনদাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।

জোটের পক্ষ থেকে গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করার দাবি জানানো হয়। তারা মহেশখালী এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত এবং বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।