বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৭, ২০২৬, ৩:৩০ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৬, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ

বর্ষাকালে রান্নাঘরের ভুলে পেটের অসুখের ঝুঁকি

বর্ষাকালে রান্নাঘরের ভুলে পেটের অসুখের ঝুঁকি

বর্ষাকালে রান্নাঘরের কিছু সাধারণ ভুল পেটের অসুখের ঝুঁকি বাড়াতে পারে। চিকিৎসকদের মতে, এই সময় খাদ্যজনিত বিষক্রিয়ার সম্ভাবনা বাড়ে, যা অনেক সময় রান্নাঘরেই ঘটে। তাই খাবারের গুণগত মান এবং রান্নাঘরের পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি।

একই ছুরি ও কাটিং বোর্ডে কাঁচা মাছ, মাংস, শাকসবজি এবং রান্না করা খাবার কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি ক্রস-কন্ট্যামিনেশন সৃষ্টি করে, যা পেটের সংক্রমণের কারণ হতে পারে। তাই প্রতিবার ব্যবহারের পর ছুরি ও কাটিং বোর্ড ভালোভাবে পরিষ্কার করা উচিত।

রান্নাঘরের ডাস্টবিন খোলা রাখা বা আবর্জনা জমিয়ে রাখা পেটের রোগের বড় কারণ হতে পারে। পচা খাবারে ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মায়, যা খাবারে জীবাণু ছড়িয়ে দিতে পারে। তাই ডাস্টবিনে ঢাকনা ব্যবহার এবং প্রতিদিন আবর্জনা ফেলা জরুরি।

শাকসবজি ও ফলের গায়ে মাটি ও কীটনাশক থাকতে পারে। রান্নার আগে সেগুলো পরিষ্কার পানিতে ধোয়া উচিত। হালকা লবণ বা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখলে জীবাণুর ঝুঁকি কমে।

মাছ বা ভাজাপোড়া করার পর তেল বারবার ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। উচ্চ তাপমাত্রায় গরম করলে তেলের রাসায়নিক গঠন পরিবর্তিত হতে পারে। তাই একই তেল বারবার ব্যবহার না করাই ভালো।

রান্না শুরুর আগে এবং কাঁচা মাছ-মাংস ধরার পর হাত সাবান দিয়ে ধোয়া জরুরি। ফ্রিজে খাবার সংরক্ষণেও সতর্ক থাকা প্রয়োজন, কারণ ঘরের তাপমাত্রায় খাবার দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে।