বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৬, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ

হামাসের অবস্থানকে পূর্ণ সমর্থনের বার্তা ইরানের প্রেসিডেন্টের

হামাসের অবস্থানকে পূর্ণ সমর্থনের বার্তা ইরানের প্রেসিডেন্টের

গাজা যুদ্ধবিরতি আলোচনায় হামাসের যেকোনো সিদ্ধান্ত তেহরান মেনে নেবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এ কথা জানান। পেজেশকিয়ান বলেন, আলোচনা প্রক্রিয়ায় ফিলিস্তিনি নেতারা যেকোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেবেন, ইরান সেটিকেই সমর্থন জানাবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চলা আলোচনার পর হামাস নিরস্ত্র হতে রাজি হয়েছে।

তবে হামাসের অবস্থান হলো, ইসরায়েলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না।

এ বিষয়ে মঙ্গলবার প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি।

সূত্র: আল জাজিরা