August 15, 2026, 1:29 pm

রূপগঞ্জে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকা থেকে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ মোঃ ইয়াছিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইয়াছিন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য এবং সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা