বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৯, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ

বিএনপির উদ্দেশ্যে এবি পার্টির মঞ্জুর সতর্কতা: হাসিনার ভুলের পুনরাবৃত্তি করবেন না

বিএনপির উদ্দেশ্যে এবি পার্টির মঞ্জুর সতর্কতা: হাসিনার ভুলের পুনরাবৃত্তি করবেন না

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিএনপির উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, "হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন।"

মঞ্জু বলেন, "যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরও লক্ষবার গুপ্ত হতে বাধ্য হব।" তিনি বিএনপির বর্তমান অবস্থানকে আপসকামী হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "আমরা চিনতাম বিএনপিকে, আমরা চিনতাম বেগম খালেদা জিয়াকে-যিনি আপসহীন নেত্রী ছিলেন।"

তিনি আরও বলেন, "আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরও হাজার বার, লক্ষ বার আমরা গুপ্ত হতে বাধ্য হব।"

মঞ্জু পরিস্থিতির কারণে অস্ত্র হাতে তুলে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন এবং বলেন, "সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য, সবার জন্য বৈধ।"