বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৫, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ

সংঘাত পরিহার করে শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন আজহারী

সংঘাত পরিহার করে শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী আজ বুধবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সংঘাত, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টে আজহারী লিখেছেন, "শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়।" তার এই সংক্ষিপ্ত বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

অনেকেই পোস্টটি শেয়ার করে শান্তি, সহনশীলতা ও জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের মত প্রকাশ করেছেন।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পর তার এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সামাজিক মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ তার এই শান্তির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন।