বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজতের

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজতের

সাবেক মন্ত্রী রবিউল মোকতাদিরকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।

হেফাজতে ইসলামের আহ্বানে কওমী ছাত্র ঐক্য পরিষদ গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে আল্লামা সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন শহীদ হয়েছেন এবং রবিউল মোকতাদির তাদের হত্যার মূলহোতা।

তিনি আরও বলেন, জামিন পেলে মোকতাদিরের বিরুদ্ধে প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে। আল্লামা সাজিদুর রহমান বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব দোষীর বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের অন্যান্য নেতারা।