বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৫, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

ঢাবি এলাকায় ফুটপাত থেকে ৬০ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার

ঢাবি এলাকায় ফুটপাত থেকে ৬০ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের সামনে ফুটপাত থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ওই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লিটন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে খবর পেয়ে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বায়োমেট্রিক ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেন ওসি।