বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের কারণ জানালেন ইরানের সামরিক উপদেষ্টা

ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিলের কারণ জানালেন ইরানের সামরিক উপদেষ্টা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি জানিয়েছেন, ইউক্রেন সরকার ক্ষমা চাওয়ায় দেশটির তিনটি স্থাপনায় পরিকল্পিত হামলা বাতিল করা হয়েছিল। তিনি মঙ্গলবার (০৪ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।

রেজায়ি বলেন, ২৫ জুলাই কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলা চালানো হয়, যাতে জাহাজের এক নাবিক নিহত হন। ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল, তবে ইউক্রেন সরকারের ক্ষমা প্রার্থনার পর সেই অভিযান বাতিল করা হয়।

তিনি উল্লেখ করেন, হামলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা কার্যকর করা হয়নি। একই সাক্ষাৎকারে হরমুজ প্রণালির বিষয়ে সতর্কবার্তা দিয়ে রেজায়ি বলেন, ইরানের নির্ধারিত নৌপথের বাইরে হরমুজ প্রণালিতে কোনো নৌপথ ব্যবহার করতে দেওয়া হবে না।

রেজায়ি আরও দাবি করেন, শত্রুর কোনো নৌযান যদি অবৈধ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাকে আশ্বস্ত করেছেন যে ইরানি জাহাজে হামলাটি অনিচ্ছাকৃত ছিল।