বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১১, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

ঢাকা-গাজীপুরসহ চার জেলায় ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

ঢাকা-গাজীপুরসহ চার জেলায় ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় জারি থাকা কারফিউ ১৫ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে।

২০২৪ সালের ৩ আগস্ট রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ৪ আগস্ট থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল এবং ছাত্রদের লেখাপড়ায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

এ সময় রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং ১৩৪ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।

৪ আগস্টের এই সিদ্ধান্তের পর ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।