বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

গাজার শিশু সাংবাদিকদের কণ্ঠ বিশ্বে তুলে ধরছেন আরিফ

গাজার শিশু সাংবাদিকদের কণ্ঠ বিশ্বে তুলে ধরছেন আরিফ

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে খবর পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের রিমোট প্রডিউসার মোহাম্মদ আরিফুর রহমান শিবলী। তিনি আন্তর্জাতিক শিশু গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ ইংলিশ’-এর হয়ে কাজ করছেন এবং গাজার স্থানীয় শিশু সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করছেন।

আরিফুর রহমান জানান, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ থেকে রিমোটলি শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ, স্টোরি নির্বাচন, অ্যাসাইনমেন্ট দেওয়া, স্ক্রিপ্ট তৈরি এবং সম্প্রচারের সময় নির্ধারণের মতো দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ে আল জাজিরা আরবি বিভাগের ফিলিস্তিনি সাংবাদিকরা শিশু সাংবাদিকদের ভিডিও ধারণ ও সম্পাদনায় সহায়তা করেন।

২০২৩ সালের জানুয়ারির শেষদিকে ২১ জন শিশু সাংবাদিকতার প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তাদের মধ্যে দিয়ালা হামাদ, শহীদ মোহাম্মদ সালা, আহমেদ আবু দাইয়া, আহমাদ সালাম ও মারিয়াম সালা আবদি নির্বাচিত হন। শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে এবং তারা সবাই উত্তর গাজার বাসিন্দা।

ভাষাগত যোগাযোগ আরিফের জন্য চ্যালেঞ্জ ছিল, তবে তিনি এআইভিত্তিক ভাষা-সহায়ক টুল ব্যবহার করে শিশু সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। গাজার শিশু সাংবাদিক দিয়ালা হামাদের প্রতিবেদন আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

আরিফ জানান, গাজার শিশু সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের ব্যবস্থা করা হতো। তিনি ভবিষ্যতে গাজা থেকে আবার নিয়মিত শিশু সাংবাদিকতার প্রতিবেদন সম্প্রচার শুরু করার পরিকল্পনার কথাও জানান।