বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৫, ২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৪, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

রাজধানীতে খতমে নবুওয়ত কনফারেন্স অনুষ্ঠিত হবে শুক্রবার

রাজধানীতে খতমে নবুওয়ত কনফারেন্স অনুষ্ঠিত হবে শুক্রবার

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় ‘খতমে নবুওয়ত কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। কনফারেন্স সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নুমানী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আুমর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

মুফতি মুহাম্মদ আলী কাসেমীর তত্ত্বাবধানে আয়োজিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

কনফারেন্সকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী ও বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশের আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও তাওহিদী জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থেকে কনফারেন্স সফল করার আহ্বান জানানো হয়েছে।