বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৩, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ

রশিদ খানের নতুন ইতিহাস: ‘দ্য হান্ড্রেড’-এ প্রথম ফাইফার ও আবেগঘন পোস্ট

রশিদ খানের নতুন ইতিহাস: ‘দ্য হান্ড্রেড’-এ প্রথম ফাইফার ও আবেগঘন পোস্ট

রশিদ খান ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজ লিগ ‘দ্য হান্ড্রেড’-এ নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। রোববার (২ আগস্ট) লন্ডনের দ্য ওভালে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তিনি ২০ বলের স্পেলে ১৭ রান খরচ করে ৫টি উইকেট শিকার করেন।

এটি রশিদের জন্য দ্য হান্ড্রেডে প্রথম ফাইফার এবং চলতি আসরের প্রথম পাঁচ উইকেটের রেকর্ড। তিনি অষ্টম বোলার হিসেবে এই টুর্নামেন্টে ফাইফার পেলেন। ম্যাচ শেষে রশিদ ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন।

রশিদ তার তিন মাসের ছেলে আজলানের সঙ্গে একটি আবেগঘন পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘একটি বিশেষ দিন, যা আমি সারাজীবন মনে রাখব। আমার ছোট্ট ছেলের প্রথমবার আমাকে খেলতে দেখা।’

রশিদ খান তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিন ছেলেকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় সমর্থক, আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার সৌভাগ্যের প্রতীক আজলান।’

ম্যাচে এমআই লন্ডন ৪৫ রানে জয়লাভ করে। লন্ডন ৬ উইকেটে ১৮৩ রান করে, জবাবে ম্যানচেস্টার ১৩৮ রানে গুটিয়ে যায়।