বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৩, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৩, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াতের রুকন বহিষ্কার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াতের রুকন বহিষ্কার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুক (৩৫) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকারমাথা গ্রামে বসবাস করেন।

ওমর ফারুক গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করতেন এবং জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুকন ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় তাকে পুলিশ আটক করে। পরে ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১২ জুলাই শিশুটি প্রাইভেট পড়তে গেলে ওমর ফারুক তাকে অন্য শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে যৌন নিপীড়ন করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনা জানায়।

বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং নৈতিক স্খলনের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার উপজেলা জামায়াতের সভায় এ বিষয়ে আলোচনা করা হয় এবং সেখানে ওমর ফারুককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।