মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জে বর্ষ সেরা সাংবাদিক মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বকশীগঞ্জ সংবাদদাতা এম. শাহীন আল আমীন। বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধানী টিম আলোচিত কয়েকটি রিপোর্ট পর্যালোচনা করে তাকে বর্ষ সেরা সাংবাদিক ঘোষণা করেন।
রোববার (২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়নের উপস্থিতিতে সাংবাদিকরা বর্ষ সেরা সাংবাদিক হিসেবে এম. শাহীন আল আমীনের হাতে ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
জানা যায়, বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধানী টিম প্রতি বছর বর্ষ সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার দিয়ে থাকে। দৈনিক ইত্তেফাকে “একটা ঘর আর তিন বেলা খাবারের ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতাম”, “রিলিফের পুটলা চাইনা গাঙ্গ ঠেকান” ও “৯০ বছরেও সংসারের ঘানি টানছে আজিজুল হক” শিরোনামে প্রকাশিত ৩টি সচিত্র প্রতিবেদন পর্যালোচনা করে প্রেসক্লাবের অনুসন্ধানী টিম ওই ঘোষণা দেয়। প্রকাশিত সংবাদগুলো ব্যাপক আলোচিত হয়ে উঠেছিল।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বর্ষ সেরা সাংবাদিক হিসেবে এম শাহীন আল আমীনের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন, সিনিয়র সাংবাদিক মতিন রহমান, মোয়াজ্জেম হোসেন হিলারী, এসএম সালাম মাহমুদ প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বর্ষ সেরা সাংবাদিক হলেন ইত্তেফাক সংবাদদাতা শাহীন
