বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৪, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক কোটি কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেলের ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বোয়েসেল দেশের জনশক্তি রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন কৌশল ও সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর।