বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার (২৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি কারামুক্ত হন।

কারামুক্তির পর বেনজীর আহমেদের সঙ্গে কথা হয়। তিনি জানান, আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

দুবাইয়ের একাধিক সূত্র জানায়, বেনজীরের জামিনের ক্ষেত্রে আদালত কিছু শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।

সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত শর্তসাপেক্ষে বেনজীরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।