বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৯, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

সিরাজগঞ্জে অসুস্থ বাবা-ছেলের পাশে দাঁড়ালেন মন্ত্রী টুকু

সিরাজগঞ্জে অসুস্থ বাবা-ছেলের পাশে দাঁড়ালেন মন্ত্রী টুকু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অসুস্থ বাবা সুজাব আলী শেখ ও ছেলে হৃদয় শেখের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে ৫০ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৌদুয়ার গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস তাদের বাড়িতে যান। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল আল কায়েস বলেন, "ধন্যবাদ জানাই কামারখন্দের গণমাধ্যমকে। গণমাধ্যমের কল্যাণে আমরা বিষয়টি জানতে পেরেছি। এখানে এসে দেখলাম এই পরিবারের অবস্থা খুবই খারাপ। বাবা ফুসফুসে আক্রান্ত এবং ছেলে কিডনি রোগে আক্রান্ত।" তিনি আরও জানান, ছেলের শারীরিক অবস্থার কারণে কেউ তার ভ্যানে উঠতে চায় না এবং ভ্যানটি ঋণ করে কেনা হয়েছে।

তিনি বলেন, "মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলার পর তিনি নির্দেশ দেন একটি নতুন ভ্যান কিনে দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় চিকিৎসা ও ঋণ পরিশোধের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।" মন্ত্রী টুকু এ ধরনের দুঃস্থ ও অসুস্থ মানুষের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে গত ২৬ জুলাই ‘কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচ জনের সংসার’ শিরোনামে কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। মুহূর্তেই বিষয়টি উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রীর নজরে আসে।