বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিশাল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার (১ আগস্ট) সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। সরকার তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। মন্ত্রী জানান, দেশের বিপুল জনশক্তিকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য কারিগরি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, দেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান শক্তি।