বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক, যার নাম নয়ন।

শনিবার (১ আগস্ট) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণকাজ চলাকালে সেফটি ট্যাংকের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত নয়নকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।