বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ

ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক, মিরপুরেও একই ঘটনা

ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক, মিরপুরেও একই ঘটনা

রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তাকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বস্তুটি ঘিরে রেখেছে এবং বিষয়টি খতিয়ে দেখতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এদিকে, রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়ার সন্দেহে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

মিরপুরের ঘটনায় দুপুর ১২টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে।

এখনো নিশ্চিত হওয়া যায়নি যে, ব্যাগের ভেতরে বোমা রয়েছে কি না। সেটি পরীক্ষার জন্য সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।