রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ২৩টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

